২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া : ‘মানুষ হত্যা, মানুষ গুম ও মানুষের মায়ের বুক খালি করে সরকারে টিকে থাকা যায় না। সরকারে থাকতে হলে মানুষের ভালবাসা প্রয়োজন। তাদের ভালবাসার মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকা যায়। সরকারের দৃষ্টি এখন মানুষের দিকে নয়। ক্ষমতায় কীভাবে টিকে থাকা যায় সেদিকে সরকারের লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্চ ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধার সভপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য সুনিল শুল রায়, সৈয়দ আবুল হোসেন বাবলা, চেয়ারম্যান এরশাদের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, উপদেষ্টা কাজী মামুনুর রশিদ ও নাসিরনগর উপনির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদ প্রমুখ।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, খাদ্য মজুদ আছে শুধু মুখে বলা হয়। কিন্তু বাস্তবে তার চিত্র উল্টো। মাঠে গ্রামে গঞ্জে গিয়ে এর প্রমাণ মেলে না। চালের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D