২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে লিফলেট বিরতণ করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি । পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন যুবদলে শীর্ষ নেতারা।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব , সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু ও সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু’র নেতৃত্বে কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। দুপুর ১২টার দিকে মতিঝিলের এজিবি কলোনিতে লিফলেট বিতরণ করেন তারা।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী লিফলেট বিতরণ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ সংগঠনও এই কর্মসূচি পালন করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D