২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
‘সহিংসতা পরিহার করে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করলে সহযোগিতা করা হবে’ বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত দাবা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না। বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করলে, সব সহিংসতার পথ পরিহার করলে আমাদের কোনো সমস্যা নেই। আর যদি বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ না করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।’
‘বাংলাদেশের সঠিক ইতিহাস শিশুদের জানতে হবে। কারণ, আজকের দিনের শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই বিকৃত ইতিহাস জানার হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। এই শিশুদের মানসিক বিকাশের জন্যই শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যাত্রা শুরু হয়েছিল,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি শুধু দেশের ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন করেননি, দুর্নীতিগ্রস্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন; করেছেন দুর্নীতিমুক্ত। মার্চের মধ্যে দেশ এগিয়ে যাওয়ার আরো একটি ঘোষণা দেশবাসী শুনতে পাবেন।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহবউদ্দিন শামীম, পরিষদের বাড্ডা থানার উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D