১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমকে সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার তৃতীয় অ্যালামনাই দিবসে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিককে গুণীজন সম্মাননা দেয়া হয়।
দুপুরে সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের হাত থেকে মুশফিকুর রহীমের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার বন্ধু আব্দুল্লাহিল মামুন নিলয়।
মামুন নিলয় বলেন, মুশফিকের সিরিজ চলাকালীন ব্যস্ততার কারণে সে থাকতে পারেনি। তার হয়ে আমাকে সম্মাননা গ্রহণ করতে হয়েছে।
সম্মাননা দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক আমরাই জাহাঙ্গীরনগর নামে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে লিখেছেন, আমি সত্যিই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। দুঃখিত যে, আমি নিজে থাকতে পারিনি।
মুশফিকুর রহীম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ৩৬ ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে খেলার পাশাপাশি মুশফিক বিভাগটিতে এমফিল পর্যায়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।
ছেলের বাবা হলেন মুশফিকুর রহিম
ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম ছেলে সন্তানের বাবা হয়েছেন।
আজ সোমবার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন।
মুশফিকের বাবা তার স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল ৯টা ২৮ মিনিটে এই দুনিয়ার আলোয় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দু’জনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন, আমিন।
এর আগে বিসিবি’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু একই সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোয় মুশফিকের ছুটি মঞ্জুর করা হয়নি।
তবে সৌভাগ্যক্রমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা দুই টেস্টের মাঝামাঝি হওয়ায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়ে গেছেন মুশফিক। গতকাল (৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরেছেন মুশফিকুর রহিম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D