২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
ফেনী : ‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি নির্বাচনে অংশ নিবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে নিজ জেলা ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।এসময় তিনি বলেন, বিএনপি বলেছে খালেদা জিয়াকে ছাড়াও তারা শক্তিশালী। সেই শক্তিশালী বিএনপিকে নিয়েই তারা নির্বাচন করবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এটা নিশ্চিত। খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না এটা আদালতের এখতিয়ার। আইনি জটিলতার কারণে খালেদা জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি মাঠে আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেবে।’
জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফাইড কপি পেতে যুক্তিসংগত সময় লাগবে। এ নিয়ে অহেতুক ধুম্রজাল সৃষ্টির প্রয়োজন নেই। নির্ধারিত সময়ে তারা তা পাবেন বলেই আমার বিশ্বাস।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভেবেছিল খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় হওয়া এবং গ্রেপ্তারের পর রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, বঙ্গোপসাগরে ঢেউ নামবে। কিন্তু তা হয়নি। এ বিষয়ে মানুষের সাড়া মেলেনি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির ইতিহাস নেই।’
‘হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। দেশব্যাপী শান্তিপূর্ণ কমসূচি পালনে বিএনপির সক্ষমতা নেই। খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি। আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি কমসূচি দিয়েছে। খালেদা জিয়ার সঙ্গে গৃহপরিচারিকাকে কারগারে থাকার অনুমতি দিয়েছেন আদালত; এটা নজিরবিহীন ঘটনা।’
সেতুমন্ত্রী এসময় আরো জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী সেতু নির্মাণে প্রাক্কলনের চাইতে সাতশ কোটি টাকা কম খরচ হবে এবং নির্ধারিত সময়ের ছয় মাস আগে অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে নির্মাণকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
এসময় ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে আদালতকে অবমাননা করছে: ওবায়দুল কাদের
‘আন্দোলনে অক্ষমতার কারণে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে আদালতকে অবমাননা করছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণের বিদ্যমান প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদাকে নির্বাচন থেকে সরাতে এই রায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। আসলে বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার সাজা ও বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়া শব্দ করেনি। এটা হবে না তা বিএনপি ভাবেনি। এটা তাদের ভুল। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে। খালেদা জিয়ার গ্রেপ্তারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা তাদের মনে রাখতে হবে। এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D