২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলায় বিএনপির চেয়ারপারসনের সাজাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আইনজীবীদের সাথে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রয়ারি) বিকেল সোয়া চারটায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মীর নাছিরউদ্দিন, নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
১৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা।
অন্যদিকে সভাপতিসহ বাকি ৭টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। আওয়মীপন্থী আইনজীবী পরিষদ থেকে বিজয়ী সভাপতি হলেন- শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাজমুল আহসান খান আলমগীর চৌধুরী ভোট গণনা শেষে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনে ১ হাজার ৩৩৬ ভোট পেয়ে আইনজীবী সমন্বয় পরিষদের শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী ঐক্য পরিষদের এএসএম বদরুল আনোয়ার ১ হাজার ১৭৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪৮৫ ভোট পেয়ে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র (সমন্বয়ের বিদ্রোহী প্রার্থী) বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ ৬৪৪ ভোট পেয়েছেন।
দল নিরপেক্ষ সমমনা আইনজীবী সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল আইনজীবীদের সংগঠন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ছুরত জামাল, সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ইয়াছিন খোকন, ঐক্য পরিষদের মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম, মো. নুরুল করিম এরফান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্য পরিষদের হাসনা হেনা, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. রাশেদুল আজম রাশেদ জয়ী হয়েছেন।
নির্বাহী সদস্যের ১০টি পদে ঐক্য পরিষদের মো. লোকমান, মোহাম্মদ আলী ইয়াছিন, মুহাম্মদ আকিব চৌধুরী, এইচএস সোহরাওয়ার্দী, মোহাম্মদ এহছানুল হক, মো. এনামুল হক, হাসান কায়েস এবং সমন্বয় পরিষদের ফারহানা রবিউল লিজা, সেলিনা আক্তার ও ইয়াসিন মাহমুদ তানজিল জয়ী হয়েছেন।
এর আগে রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। রাত ১২টার দিকে ফলাফল ঘোষিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ আইনজীবী। ১৯টি পদে ৩ হাজার ৭শ ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে চট্টগ্রাম জেলা বার নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপিপন্থী আইনজীবীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার এম মাহবুব উদ্দিন খোকন।
রবিবার গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ব্যারিষ্টার এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে এ বিবৃতি দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু।
ব্যারিস্টার খোকন বলেন, জাতীয়তাবাদী আইনজীবীদের এই বিজয় আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিতে রূপ দেবে। এ বিজয় শুধু জাতীয়তাবাদী শক্তির নয়, এ বিজয় ন্যায় এবং সত্যের।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী আইনজীবী সমাজ সবসময় সত্যের পক্ষে লড়ে আসছে এবং ভবিষ্যতেও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও জাতীর ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D