২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিশেষ আদালত থেকে বাসভবনে যাওয়ার সময় হাইকোর্ট কদম ফোয়ারার সামনে পুলিশের ওপর হামলা জেরে রাজধানীর হাইকোর্টের আশপাশের এলাকায় গণগ্রেপ্তার চালাচ্ছে পুলিশ, এমন অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের আশপাশে যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে।
বুধবার দুপুর পর্যন্ত হাইকোর্টের আশপাশের এলাকা থেকে কমপক্ষে ২০জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাধারণ পথচারী রয়েছে বলেও জানা গেছে। এমনকি নারীরাও বাদ যাচ্ছে না। মঙ্গলবার হাইকোর্ট কদম ফোয়ারা এলাকায় পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের মামলার পর বুধবার এমন গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিশেষ আদালত থেকে বাসভবনে যাওয়ার সময় হাইকোর্ট কদম ফোয়ারার সামনে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এসময় বেশকয়েকজন পুলিশ আহত হন। বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি প্রিজন ভ্যানের তালা ভেঙ্গে দুইজন নেতাকর্মীকে ছিনিয়ে নেয়। এরপর থেকেই পুলিশ হার্ডলাইনে অবস্থান নেয়।
এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অমিতসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়কে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ করে বিএনপি।
অন্যদিকে হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে, তা অনুপ্রবেশকারীরা করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হামলাকারীদের চিনতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গতকাল মঙ্গলবার হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে, আমরা নিজেরাই তাদের ‘এক্সাক্টলি’ চিনতে পারছি না। সত্যিকার অর্থে আমরা আশঙ্কা করছি, অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।’
মঙ্গলবার বিকাল ৫টার দিকে শাহবাগ থানায় ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে এ ঘটনার বর্ণনা দেন কনস্টেবল খসরু মান্নান।
বর্ণনায় খসরু মান্নান বলেন, ‘স্যার আমি পুলিশে চাকরি করি, তাই প্রিজন ভ্যান ছেড়ে পালিয়ে যেতে পারিনি। সামনে থাকা আরো দুই পুলিশ সদস্যসহ আমার ওপর হামলা চালায়। বিএনপির কয়েকশ নেতা-কর্মী পুলিশ ভ্যানের ওপর হামলে পড়ে। তারা গাড়ি ভাঙচুর করে। এরপর প্রিজন ভ্যানের তালা ভেঙে ওদের দুই লোককে ছিনিয়ে নিয়ে যায়।’
কনস্টেবল খসরু মান্নান আরো জানান, বেলা আড়াইটার দিকে শাহবাগ থানার এসআই রাইবুল হাসান বিএনপির দুজন কর্মীকে আটক করে হাই কোর্টের সামনে জাতীয় ঈদগাহ গেটে রাখা প্রিজন ভ্যানে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরে আমি বলেছিলাম, স্যার আসামি দু’জনকে থানায় রেখে আসি। কিন্তু উনি না শুনে উল্টো আমাকে ধমক দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D