২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
রংপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে রংপুর টাউন হলে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে রেললাইন উৎপাটন, প্রিজাইডিং অফিসারসহ মানুষ হত্যা করেছে। রাজনৈতিক কর্মীদের হত্যা করে দেশে ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার চেষ্টায় ব্যর্থ হয়েছে। বিএনপির অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
মতিয়া চৌধুরী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড দেখে দিশেহারা হয়ে বিএনপি জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করার পাঁয়তার করছে। এরা আগেও নির্বাচনের আগে বোমা মেরে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে।
তিনি বলেন, ১০ লাখ রোহিঙ্গার বোঝাকে তুচ্ছ মনে করে অনায়াসে বাংলাদেশের মানুষের জন্য সারা পৃথিবীর অকুণ্ঠ সমর্থনে সিক্ত করে এগিয়ে যাচ্ছেন। সে কারণেই তিনি এখন সারা পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি , অর্থ সম্পাদক টিপু মুন্সি এমপি ,বদরগঞ্জ তারাগঞ্জ আসনের এমপি আহসানুল হক ডিউক চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা সভাপতি মমতাজ উদ্দিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন মওলা,মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহির উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D