১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
তামিম ইকবাল ও সাকিব আল হাসান নৈপুণ্যে দারুণ জয় তুলে নিলো বাংলাদেশ। সোমবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারালো টাইগাররা। ২০১৮ সালে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী ১৯ জানুয়ারি মাশরাফিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারে উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেন। ৮৪ রান করে করে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসান করেন ৩৭ রান। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ১৪ রান করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ২টি উইকেট নেন।
বাংলাদেশ ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজার বলে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন এনামুল হক বিজয়। ১৪ বল খেলে ১৯ রান করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৭০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা। আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোস্তাফিজুর রহমান ২টি ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: আট উইকেটে জয়ী বাংলাদেশ।
জিম্বাবুয়ে ইনিংস : ১৭০ (৪৯ ওভার)
(হ্যামিলটন মাসাকাদজা ১৫, সলোমন মায়ার ০, ক্রেইগ আরভিন ০, ব্রেন্ডন টেইলর ২৪, সিকান্দার রাজা ৫২, ম্যালকম ওয়ালার ১৩, পিটার মুর ৩৩, গ্রায়েম ক্রেমার ১২, কাইল জারভিস ৪*, টেন্ডাই সাতারা ০, ব্লিজিং মুজারাবানি ১; সাকিব আল হাসান ৩/৪৩, সানজামুল ইসলাম ২৯/১, মাশরাফি বিন মুর্তজা ১/২৫, মোস্তাফিজুর রহমান ২/২৯, রুবেল হোসেন ২/২৪, নাসির হোসেন ০/১৫)।
বাংলাদেশ ইনিংস : ১৭১/২ (২৮.৩ ওভার)
(তামিম ইকবাল ৮৪*, এনামুল হক বিজয় ১৯, সাকিব আল হাসান ৩৭, মুশফিকুর রহিম ১৪*; কাইল জারভিস ০/১৫, টেন্ডাই সাতারা ০/২৬, সিকান্দার রাজা ২/৫৩, ব্লিজিং মুজারাবানি ০/৩১, গ্রায়েম ক্রেমার ০/৪৬)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D