৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির সহ নেতাকর্মীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমুলক’ মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সিলেট রেজিস্ট্রারী মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল-এর পরিচালনায় সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি নাসিম হোসাইন বলেন, অবৈধ আওয়ামী বাকশালী সরকার বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পায়। তাই তারা আদালত ও প্রশাসনকে ব্যবহার করে শহীদ জিয়ার আদর্শের নেতাকর্মীদের হয়রানী করছে। দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করে তারা প্রতিপক্ষ রাজনৈতিক দল সমুহকে ধ্বংস করার নানামুখী ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় অবৈধ সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ নিরীহ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল রেজিষ্ঠারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমদ।
সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D