২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ২, ২০২৬
ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা পারিশ্রমিক ভিত্তিক কাজে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, ভিজিটর ভিসা বা বি১/বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়। এর মধ্যে রয়েছে চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা, ব্যবসায়িক সভা কিংবা সম্মেলনে অংশগ্রহণ করা।
তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা এই ভিসার আওতায় অনুমোদিত নয় বলে স্পষ্টভাবে জানিয়েছে দূতাবাস।
মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে ভিসা জটিলতা বা আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।
এর আগে দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছিল, শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করাও অনুমোদিত নয়।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন, যুক্তরাষ্ট্র ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দেওয়া এবং নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।
মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ক্যাটাগরির ভিসা ব্যবহার এবং অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D