৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার উকিশ নোটিশ আইনগতভাবে জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরোও বলেন, সৌদি আরবে খালেদা জিয়ার পরিবারের সম্পদ রয়েছে তা প্রমাণ করা যাবে। প্রধানমন্ত্রীর অভিযোগ করেছেন নিশ্চয়ই তার পিছনে যথেষ্ট তথ্য আছে যা প্রমাণ করা যাবে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ উকিলরাই দেখবেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এমপি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D