৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান”প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে আজ শনিবার (২৩ ডিসেম্বর) সিলেটের প্রায় ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। নগরীর ২৭ ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২২০ কেন্দ্রে সকাল ৮টা থেকে এ কার্যক্রম চলছে।
নগরীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধন করেন।
নগরের ২৭ ওয়ার্ডে ৬৩হাজার ৮৮ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৫ হাজার ৬শ’৫৭ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৫৭ হাজার ১শ’৩৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
নগরে অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ১০২টি, স্থায়ী টিকাকেন্দ্র ৩০টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৫৫টি, ও ভ্রাম্যমাণ ঠিকাকেন্দ্র রয়েছে ৩৩টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ২ জন করে ৪৪০ জন সেচ্ছাসেবী কাজ করছেন।’ এছাড়া ক্যাম্পেইন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ রয়েছে ।
সতর্কীকরণ: যদি কোন শিশু গত ৪মাসের মধ্যে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে সেই শিশুকে আর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া, কান্নারত অবস্থায় বা জোর করে শিশুকে খাওয়ানো যাবে না। কোন শিশুকে আস্ত বা গোটা খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভিতরের তরল টুকু খাওয়াতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D