৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বরইকান্দি ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মরহুম ইব্রাহিম আলী গেদা মিয়া’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চুর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল হান্নান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ এনামুল হক, সহ সভাপতি আজমল আলী, কামাল উদ্দিন, আব্দুস সালাম, অর্থ সম্পাদক রফিক মিয়া, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ কালাম, জেলা ছাত্রদলের কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, সহ আন্তর্জাতিক সম্পাদক নুরুল আমিন, জেলা ছাত্রদল নেতা আব্দুল হাই রাজন, তোফায়েল আহমদ তুহিন, নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ, জাহেদ আহমদ, রায়হান আহমদ, আরিফ শাহরিয়া শুভন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হাদী।
শুক্রবার বাদ আছর বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের মিলাদ মাহফিল শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্মরণ করার মাধ্যমে দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পায়। তারা কাজে উৎসাহ বৃদ্ধি পায়। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D