তিন উইকেট হারিয়ে ৭০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৭

তিন উইকেট হারিয়ে ৭০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। ২৯ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ৭০ রান নিয়ে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।

দলীয় ২১ রানের মধ্যে ওপেনার তামিম ইকবাল ৯ ও তিন নম্বরে নামা ইমরুল কায়েস ৪ রান করে ফিরে যান। দু’জনকেই শিকার করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও।

এরপর ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার ও চার নম্বরে নামা মোমিনুল হক। দলীয় ৭০ রানে নামের পাশে ৩৩ রান রেখে লিঁও’র তৃতীয় শিকার হন সৌম্য। ৮১ বল মোকাবেলা করে ২টি চার ও ১ টি ছক্কায় নিজের ইনিংস সাজান সৌম্য। ৫২ বলে ১টি চারে ২৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান মোমিনুল। লিঁও ২৯ রানে ৩ উইকেট নেন।

ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিলো বাংলাদেশ। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুশফিকুর বাহিনী।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট