অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেল টাইগাররা।

দীর্ঘ ১১ বছর পর বদলে যাওয়া বাংলাদেশের এমন রূপ প্রত্যাশা করেই বাংলাদেশে রওয়ানা দিয়েছিলো অজিরা। এসে ঠিকই যা ভেবেছিলো তেমন বিপদেই পড়েছে তারা। ঢাকা টেস্টে ২০ রানে জয় পেয়েছে টাইগাররা।

এই প্রথম টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা। ২ টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়ে দারুণ মর্যাদার ১-০ এর লিড নিয়ে নিলো তারা।

নিজেদের ৫০তম টেস্টে জ্বলে উঠলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাইলফলকে পৌঁছানোর ম্যাচে দুই জনের দারুণ নৈপুণ্যে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৪৪/১০ (৭০.৫ ওভার) (ওয়ার্নার ১১২, স্মিথ ৩৭, কামিন্স ৩৩* ; সাকিব ৫/৮৫, মিরাজ ২/৮০, তাইজুল ৩/৬০)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২২১/১ (৭৯.৩ ওভার) (তামিম ৭৮, মুশফিক ৪১; লায়ন ৬/৮২, অ্যাগার ২/৫৫)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২১৭/১০ (৭৪.৫ ওভার)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ২৬০/১০ (৭৮.৫ ওভার)

ম্যাচের ফল: বাংলাদেশ ২০ রানে জয়ী।

সিরিজ : ২ টেস্টের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট