ছাতক ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

Manual8 Ad Code

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার পেট্রোল পাম্পের মালিক রুহুল আমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় পেট্রোল পাম্পের মালিক রুহুল আমিন নগদ টাকা লুটসহ প্রায় সাড়ে ৪লাখ টাকার ক্ষয়-ক্ষতি উলে­খ করেছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় আটক ছাত্রদল নেতা ও মামলার প্রধান আসামী আব্দুল মোমিনকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত রেবাবার দুপরে ছাতকের গোবিন্দগঞ্জে দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৫জন আহত হয়। দু’গ্র“পের হামলার সময় একটি স্থানীয় একটি পেট্রোল পাম্প, পরিজা ম্যানশন নামের একটি মার্কেটে দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code