১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)।
এই ঘটনায় আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তানভীর মিয়া (১৮) নামে একজন নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস এবং আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন। এছাড়া সাহিদুল ইসলাম বাচ্চু ও মো.মিজান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D