১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সিলেট মহানগর জামায়াতের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনশক্তি অংশগ্রহণ করেন।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, চব্বিশের ১৬ জুলাই শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান জানান।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, রফিকুল ইসলাম মজুমদার, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, শামীম আহমদ, নাজির উদ্দিন, মু. শাহেদ আলী ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D