|
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলী লোহার ব্রিজ এলাকায় টমটম ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে শামসুল হক চৌধুরী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক শামসুল হক চৌধুরী চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের আব্দুল শহিদ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শামসুল হক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী মারুফ আহমেদ বলেন, বেপরোয়া গতিতে চালিয়ে আসার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে টমটম ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই আমরা পুলিশকে খবর দিই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D