|
প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সাংবাদিকতায় দীর্ঘ ১০ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও ক্রেস্ট পেয়েছেন সাংবাদিক মো. ফয়ছল কাদির।
তিনি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে দৈনিক মাতৃজগতের সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমানের উপস্থিতিতে ফয়ছল কাদিরের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে পাঠক, সাংবাদিক ও সমাজের প্রতি দায়িত্ববোধও জড়িত।
তারা বলেন, সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
আলোচনায় সাংবাদিকদের মধ্যে বিভাজন কমিয়ে পেশাগত স্বার্থে ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক পর্যায় থেকেও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে পাকিস্তান থেকে আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে, নেপাল থেকে সংগঠনের সহ-সভাপতি কিরণ কুমার পোখরেল, পাকিস্তান থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মিয়ান ইশতিয়াক আলী এবং ভারত থেকে সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় ও মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা দাস যুক্ত হয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দৈনিক মাতৃজগতের নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আলম হোসেন খান, সিআইডির মিরপুর-পল্লবী নিবিড় ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর ও ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিটিভির কণ্ঠশিল্পী রোজিনা আক্তার, অ্যাডভোকেট নুরুল আলম, সাংবাদিক আতাউর রহমান, মো. আজহার আলী, জাহাঙ্গীর আলম রাজু, মো. হেকমত আলী, মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুন্না, সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সম্মাননা স্মারক পাওয়ার পর সাংবাদিক মো. ফয়ছল কাদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মাননা সাংবাদিকতা জীবনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখতে তিনি কাজ করে যাবেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম কাজল ও সাংবাদিক পলাশ। অনুষ্ঠানের শেষপর্বে সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও পেশাগত ঐক্যের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D