পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ)


পত্নীতলায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি মোড়ের বটতলা পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মহাদেবপুর উপজেলার মহিষবাথান গোপানগর এলাকার সাইদুর রহমানের পুত্র গোলাম মোরশেদ রকি (৩২) কে আটক করে।

পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট