খুলনায় চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

খুলনায় চার হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

খুলনা নগরীতে চার হাজার পিস ইয়াবাসহ আনোয়ার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে লবণচরা থানার পল্লী বিদ্যুৎ সংলগ্ন রেস্টুরেন্ট সাউথ গেট থেকে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা সিরাজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়র জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি ইজিবাইক যোগে কয়েকজন ব্যক্তি গল্লামারী থেকে কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুতের সামনে আসলে গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় আনোয়ারের কাছে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ উল্লিখিত পরিমান ইয়াবা উদ্ধার করে।

লবণচরা থানার এসআই মো: শরীফুল ইসলাম বলেন, আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল বিপুল পরিমান ইয়াবা খুলনা থেকে পাচার হয়ে কৈয়া বাজারে আসবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে তল্লাশি চালাই। আনোয়ারকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট