|
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী এক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।
আটককৃত মোছাঃ আম্বিয়া খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়াপাড়া এলাকার মোঃ আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক পারভীন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শার দক্ষিণ বুরুজবাগান জোড়াপাড়া এলাকার আম্বিয়া খাতুনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D