১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দৈনন্দিন এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, নিশ্চিত ও সহজতর করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী- সিসিকের আওতাধীন ৪২টি ওয়ার্ডকে মোট ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৫ জুলাই) বিকাল ৪টায় অঞ্চল-২ এর আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
সিলেটের খাদিমে অবস্থিত আঞ্চলিক কার্যালয়-২ এর নিজস্ব অফিস ভবনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
সংশ্লিষ্টরা বলছেন- নতুন এই আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে স্থানীয় নাগরিকরা এখন থেকে অনেক সহজে এবং বাড়ির কাছেই কর্পোরেশনের যাবতীয় নাগরিক সুবিধা ও সেবামূলক কাজ সম্পন্ন করতে পারবেন।
নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেট সিটি কর্পোরেশনের এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D