১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুস্তম আলী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী (৭০) পক্ষ এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে রাত ১০টার দিকে আস্তমা পয়েন্টের নিকটবর্তী মোবাইল টাওয়ারের সামনে রুস্তম আলীকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় আরিছ আলীর পক্ষের লোকজন৷ খবর পেয়ে নজিব আলী পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছে রুস্তমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায়।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত রুস্তম আলীকে (৩৫) উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় শান্তিগঞ্জ থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আস্তমা গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজিব আলী (৭০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ ও ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের কঠালপুর নোয়াগাঁও গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে জুয়েল মিয়াকে (৩৭) আটক করে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা করা হবে। এদিকে, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অলিউল্লাহ বলেন, পূর্ব বিরোধের জেরে আস্তমা গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D