উলামা-মাশায়েখদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

উলামা-মাশায়েখদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলাম, দেশ ও জাতির সকল ক্রান্তিলগ্নে উলামা-মাশায়েখদের গৌরবোজ্জল অবদান রয়েছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমগণ অগ্রণী ভুমিকা পালন করেছেন। জামায়াতে ইসলামী তাদের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণ হয়নি। বিএনপি ক্ষমতায় গিয়ে রাষ্ট্র সংস্কারের বিষয়টি পুরোপুরি উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা গণভোটে ৭০ ভাগ মানুষের ‘হ্যা’ ভোটের রায়কে বাতিল করে জনগণের ম্যান্ডেটকে অগ্রাহ্য করে ফের একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। এ বিষয়ে উলামা মাশায়েখদের সোচ্চার হতে হবে। আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করতে হবে।

তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে জামায়াত নেতৃত্বের সময়োপযোগী ভূমিকা অনস্বীকার্য। প্রধান বিরোধীদলের কাছে মানুষের প্রত্যাশার অন্ত নেই। দেশের আপামর জনসাধারণ আগামীতে সৎ, যোগ্য ও মানবতার কল্যাণে নিবেদিত নেতৃত্ব চায়। সেই আকাঙ্খা বাস্তবায়নের উলামা মাশায়েখদের মেধা, প্রজ্ঞা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।

সোমবার (১৩ জুলাই) রাতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে উলামা-মাশায়েখদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাও. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও. মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উলামা বিভাগের সহকারী সেক্রেটারি হাফিজ মাও. মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাও. খলীলুর রহমান, মাও. আব্দুশ শহীদ, মাও. মাহবুবুর রহমান সিদ্দিকী, মাও. আসাদুর রহমান, হাফিজ মাও. জিল্লুর রহমান, ওয়ার্ড দায়িত্বশীল হাফিজ মাও. মুখলিসুর রহমান, মাও. শওকত আলী, হাফিজ সৈয়দ আব্দুল আহাদ, মাও. আতাউর রহমান, হাফিজ মাও. আব্দুল বাসিত ও মাও. জুবায়ের আহমদ প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট