সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মৃত আট মাস বয়সি শিশু সাফওয়ান সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াসির আলমের ছেলে।

এ শিশুকে নিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৯৩ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে।

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ৪৮৩ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট