১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
সিলেটে ফার্মেসির পেছনে খুলে বসা হয়েছিলো ডায়াগনস্টিক সেন্টার। এটির অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই ডায়গানেস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকালে সিলেটের টুকেরবাজারে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, সিলেট শহরতলীর টুকেরবাজারের হাজি কুটি মিয়ার ফার্মেসিতে চেম্বার করেন ডা. খলিলুর রহমান নামের একজন চিকিৎসক। তার বিশাল সাইনবোর্ড আছে। তবে ফার্মেসির পেছনে সাইনবোর্ডহীন একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এমন তথ্য পেয়ে সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে হাজি কুটি মিয়ার ফার্মেসি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাই সেটি বন্ধ করে দেয়া হয়।
এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, আমরা আপাতত সেটি সিলগালা করে এসেছি। এক সপ্তাহের মধ্যে তারা অনুমোদনের কাগজপত্র দেখাতে পারলে সেটি আবার খুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে ওই ফার্মেসির একজন কর্মকর্তা মোবাইলে জানিয়েছেন, এটি অনুমোদন আছে। টেকনিশিয়ানকে উপস্থিত না পেয়ে এবং আরও কিছু ত্রুটির কারণে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করেছেন তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D