৫ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

৫ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা

৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: আরিফুল্লাহ জেলিন (২৬)। গত ৮ জুলাই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কোয়াটার থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না।

এ ব্যাপারে আরিফুল্লাহ জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুন্ডু সিলেট বিমানবন্দর থানায় ৯ জুলাই একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এই জিডির তদন্তে রয়েছেন বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী। তিনি আজ সোমবার বলেন, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আর কাজে যোগ দেননি জেলিন। ওসমানী বিমানবন্দর এলাকার কোয়াটারে তার সবশেষ অবস্থান শনাক্ত করা গেছে। এরপর থেকে খোঁজ মিলছে না। আমরা তাকে উদ্ধারে কাজ করছি।

জেলিনের মূল বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, জেলিন বাড়িও ফিরেননি। জেলিনের সন্ধান পেলে ০১৭৩৬ ৭৪২৭২৪ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট