১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) এলাকার বাসিন্দা। তিনি মো. আজিজুল হকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D