সিলেটে সড়ক-ফুটপাত দখল, ১৫ হকার আটক

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সিলেটে সড়ক-ফুটপাত দখল, ১৫ হকার আটক

সিলেট মহানগরে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১৫ জন হকারকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের হাটার জন্য উন্মুক্ত রাখতে এবং যানজট নিরসনে এই ধরণের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। রাস্তা দখল করে জনসাধারণের ভোগান্তি তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট