১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বর্ধিত করে নতুন উপদেষ্টা পরিষদের অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ স্বাক্ষরিত এক পত্রে এই গুরুত্বপূর্ণ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে আলাল আহমদকে আহ্বায়ক এবং মোঃ আব্দুল মতিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের গেজেটভুক্তকরণ, যথাযথ চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণ ও সংগঠনকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কমিটির উপদেষ্টারা হলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাছিম হোসাইন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
কমিটির অন্যানরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিছবাহ আহমদ জেহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ মিয়া, মুমিনুর রহমান তানিম, রাজু আহমদ, রুবেল আহমদ, কামাল আহমদ, মোঃ ফারুক আহমদ, কামাল হোসেন মিটু, সাইফুল ইসলাম, লায়েক আহমদ, সেলিম আহমদ, মোঃ ইব্রাহিম আহমদ, সুহেল আহমদ, আব্দুল কাদির জিলানি, রাশেদুজ্জামান রাসেল, মোঃ জুবেল আহমদ স্বপন, আসাদুজ্জামান, মোঃ সাজন আহমদ সাজু, রিপন চৌধুরী, মোঃ এনামুল কবির, সলিম আহমদ সেলু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল জলিল, যুগ্ম সদস্য সচিব (দপ্তরে নিযুক্ত) রেজাউল ইসলাম নাহিদ, সদস্য কামরুল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, শেখ মারজান আহমদ, আব্দুল মালিক, মোঃ কামাল উদ্দিন তালুকদার, সজিব আহমদ, লিমন আহমদ, জসিম উদ্দিন, হুমায়ুন আহমদ, উসমান সুলতান, নজরুল ইসলাম, রুবেল আহমদ, ময়নুল হক ইমন, সুহেল আহমদ, মোঃ ভজার হোসেন, হোসেন আহমদ, সোহেল আহমদ, উসমান গণী, আমির হামজা, এহসানুল মাসুদ সাজ্জাদ, জসিম উদ্দীন, মোঃ তৈয়বুর রহমান, ইসলাম উদ্দিন, জাফর আহমদ, মোঃ আনোয়ার হোসেন লিমন, মোঃ ইসহাক আহমদ, মোঃ রুবেল আহমদ, আনহার হোসেন, আবু সালেহ, মোঃ মিনহাজ আহমেদ, অসিম উদ্দিন, রাজিব আহমেদ, সাহেদ আহমদ, ফারুক আহমদ, ইকবাল হোসেন, মোঃ আকবর আলী, জামিল হোসাইন সামি, রুহুল আমিন রোহান, মোরশেদ আহমদ, নাহিদ উদ্দিন, আজহার উদ্দিন সুজন, সাফিমান চৌধুরী, মুবিন আহমদ, সেবুল রেজা।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D