সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

গত ২৪ ঘন্টায় সিলেটে হাম ও উপসর্গে আরও এক শিশু মারা গেছে। তাকে নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১-এ।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১০ মাস বয়েসি শিশুর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে আরও ৬০ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৭৫ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ১০২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১০১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট