১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর ঘাস কেটে সাঁতরে নদী পার হওয়ার সময় ধলাই নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাসুক মিয়া ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাসুক মিয়া ও বলাই দাস (৩০) নামে এক ব্যক্তি নদীর অপর পাড়ে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে ঘাসের বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় বলাই দাস তীরে উঠতে পারলেও মাসুক মিয়া স্রোতের টানে তলিয়ে যান।
স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোত থাকায় সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে। তারা এলে পুরোদমে উদ্ধারকাজ শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D