গোলাপগঞ্জে অস্ত্রের মহড়ার ভাইরাল ভিডিওর অপু খান বদই গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

গোলাপগঞ্জে অস্ত্রের মহড়ার ভাইরাল ভিডিওর অপু খান বদই গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি অপু খান বদই (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপু খান বদই উপজেলার টিকরবাড়ি এলাকার মৃত পাখি খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়া প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এজাহারভুক্ত শীর্ষ সন্ত্রাসী অপু খান বদইকে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন- গ্রেপ্তারকৃত অপু খান বদই এর বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তাছাড়া পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট