৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building Urban Resilience প্রকল্পের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন ১২নং ওয়ার্ডের সচিব আব্দুল মালেক। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহমুদুল ইসলাম মাহমুদ, সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইয়ুথ অ্যাকশন গ্রুপের পিয়ার লিডার আরিফুল হক, আব্দুল্লাহ আল হাবিব, জেরিন বেগম ও রুনা আক্তার এবং উক্ত প্রকল্পের কমিউনিটি মবিলাইজার আব্দুল আহাদ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বায়ুদূষণ হ্রাস, কার্বন শোষণ বৃদ্ধি এবং নগর পরিবেশকে আরও সবুজ ও স্বাস্থ্যকর করে তুলতে এই বৃক্ষ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D