৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে আধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিনের মাধ্যমে সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষার সেবা চালু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন প্রদান কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি সেবার উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক পরীক্ষার সুবিধা নিশ্চিত করা হলে রোগীরা স্থানীয় পর্যায়েই উন্নত সেবা পাবেন এবং জেলা বা বিভাগীয় হাসপাতালে অপ্রয়োজনীয় চাপ কমবে।
তিনি বলেন, হেমাটোলজি অ্যানালাইজার চালুর ফলে খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে দ্রুত, নির্ভুল ও আধুনিক পদ্ধতিতে সিবিসি পরীক্ষা করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয় সহজ হবে এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন হেমাটোলজি অ্যানালাইজার চালুর ফলে রোগীদের রক্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান স্বল্প সময়ে নির্ভুলভাবে পরীক্ষা করা যাবে। আগে এসব পরীক্ষার জন্য অনেক রোগীকেই বাইরে যেতে হতো। এখন স্থানীয়ভাবেই প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
একই অনুষ্ঠানে হাসপাতালে র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন প্রদান কার্যক্রমও উদ্বোধন করা হয়। এর ফলে কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিরা দ্রুত হাসপাতালে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে পারবেন।
এর আগে বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্যমন্ত্রী। সেখানে তিনি বাজার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি এবং স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D