৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে ৮৫টি শিশুর মৃত্যু হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮১ জন ভর্তি রয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) এ তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
মৃত শিশু হাবিবা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লায়েস আহমদের ৫ মাস বয়সী কন্যাসন্তান।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি এ পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১২৯ জন, সুনামগঞ্জে ২২৬ জন, হবিগঞ্জে ৩৭ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন ভর্তি হন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জনসহ অন্যান্য হাসপাতালে বাকিরা চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩১ জন (২৯ সন্দেহজনক ও ২ নিশ্চিত), হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন (১০ সন্দেহজনক ও ১ নিশ্চিত) এবং সুনামগঞ্জে ৩৭ জন (৩৬ সন্দেহজনক ও ১ নিশ্চিত) মারা গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D