২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
নিহত কালাই মিয়ার (৫৫) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেরার চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, কালাই মিয়া চারখাই থেকে অটোযোগে শাহগলি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ ছেড়ে আসা সিলেটমুখি বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়েমোচড়ে যায় এবং ঘটনাস্থলেই কালাই মিয়া মারা যান। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D