২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
সিলেটসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিনের পরীক্ষায় সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তথ্য অনুযায়ী, সিলেটে নারী পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী পরীক্ষায় বসেছেন। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়।
সারা দেশে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। ৪ হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এই বিশাল সংখ্যক শিক্ষার্থী মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই পরীক্ষা চলবে।
পরীক্ষা পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সারা দেশে নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে থাকবে ‘বডি-ওর্ন’ ক্যামেরা। শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ মনিটরিং সেল থেকে দেশের যেকোনো প্রান্তের পরীক্ষাকেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। সব বোর্ডের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D