২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৬
সিলেটের কানাইঘাটে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের মৃত মোসা মিয়ার ছেলে।
অভিযোগ উঠেছে, স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীরের ভায়রা ভাই ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীর আলমের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনি তার ভায়রাভাই শামীম উদ্দিনের সহযোগিতা চান। বিষয়টি নিয়ে বুধবার বেলা ২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে যান।
পরে জাহাঙ্গীর বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুনা সুন্দরী দীঘীর কাছে যাওয়ামাত্র সেখানে তার উপর অতর্কিত হামলা হয় এবং তার ভায়রাভাই শামীম উদ্দিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেরে রেখে যায়।
খবর পরে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন- খবর পেেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্ত হচ্ছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D