হবিগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোছা. লায়লা আক্তার (২২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

লায়লা আক্তার জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছ গ্রামের শহিদুল ইসলামে স্ত্রী।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা হতে মিতালী নামক একটি যাত্রীবাহী বাসযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি চুনারুঘাটের মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে মিতালী বাসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশিকালে হাত ব্যাগ গাড়ির সিটের নিচে রেখে পালানোর চেষ্টাকালে লায়লা আক্তারকে আটক করা হয়। তাৎক্ষণিক ওই ব্যাগ থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট