৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় দুই সন্তানকে (ছেলে-মেয়ে) নিয়ে নয়দিন ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ নারী। এতে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া।
নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাদের মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।
জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
জানা যায়, গত ২১ জুন রাতে নিজেদের বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিষয়টি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মিলেনি।
আজাদ মিয়া বলছেন- স্ত্রীর সাথে তার কোনো ঝগড়াঝাটি বা মনমালিন্য হয়নি।
থানাপুলিশ, জিডি দায়েরের পর এ ৩ জনকে উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D