২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আহাদ (১৫) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আহাদ ওয়ার্কশপের কর্মচারী ছিল। কানাইঘাট সে পৌরসভার দলইরমাটি গ্রামের রিকশাচালক ছালেহ আহমদের ছেলে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, রােববার (২৮ জুন) রাত ৮টার দিকে কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারির ছেলে সায়েম আহমেদের স্ক্রু ড্রাইভারের আঘাতে তাজুল ইসলামের ওয়ার্কশপের কর্মচারী কিশোর আহাদ গুরুতর আহত হয়। পরে তাকে ওয়ার্কশপে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ তথ্যটি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পারিবার এখনো লিখিত অভিযোগ করেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D