২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯,৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়।
এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সেলিম আহমদ (৪৫)-কে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার মৃত শাহজাহান বাদশার ছেলে। বর্তমানে তিনি নগরীর কাষ্টঘর সুইপার কলোনির নতুন বিল্ডিং-১-এ বসবাস করতেন।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D