২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প।
বৃহস্পতিবার (২৫ জুন) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে জেলার অনূর্ধ্ব-১৫ বয়সের উদীয়মান অ্যাথলেটরা অংশ নেয়। অত্যন্ত সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অফিশিয়াল সনদপত্র প্রদান করা হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করেন ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক ও রেফারি আব্দুল মুকিত রাজন, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক নাসির হোসেইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ অ্যাথলেট তৈরি করতে এই ধরনের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিয়ে তরুণ প্রজন্ম যেন নিজেদের পাশাপাশি পরিবারের জন্য নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই সরকার ও ক্রীড়া পরিদপ্তর কাজ করে যাচ্ছে। সনদপ্রাপ্ত তরুণ অ্যাথলেটরা আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D