সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে টানা তিন দিন হাম বা উপসর্গে কারো মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও এক শিশু।

হামের উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া শিশুটির বয়স ছিলো সাড়ে ৫ মাস। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।

এনিয়ে আজ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে সিলটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।

তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৫ জন।

এছাড়া এই ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় কারো হাম রোগ শনাক্ত হয়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট