১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেটের সীমান্তবর্তী উপজেলাসমুহে বিক্ষোভ কর্মসুচীর ডাক দেয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) সিলেটের ৬টি সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসুচী পালিত হবে। পৃথক কর্মসুচীতে ১১ দলীয় ঐক্যেও সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে শুক্রবারের বিক্ষোভ কর্মসুচীকে সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ ও মহানগর সদস্য সচিব কিবরিয়া সরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, “সীমান্তে হত্যা দীর্ঘদিনের সমস্যা হলেও বর্তমান পরিস্থিতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে সীমান্তে ‘পুশ ইন’-এর চেষ্টা অব্যাহত রয়েছে এবং জনগণ ও বিজিবির প্রতিরোধের কারণে অনেক ক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে। গত তিন মাসে সীমান্তের ৫০টির বেশি এলাকায় পুশইনের ঘটনা ঘটেছে। এ সময়ে ২ হাজার ৪৭৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে। গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। একই সময়ে বিএসএফ ও মিয়ানমারের আরাকান আর্মি ৮৩ জনকে আটক করে নিয়ে গেছে। যা জাতির জন্য লজ্জাজনক।”
নেতৃবৃন্দ বলেন, “সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ‘নতজানু পররাষ্ট্রনীতি’ পরিহার করে জাতীয় স্বার্থে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D