ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু

হামের প্রাদুর্ভাবের মধ্যে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ শয্যার ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ২৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৩ জন। তার মধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রশিদ মুনির বলেন, ‘হাসপাতালের নতুন ভবনে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। এতে ২০টি শয্যা রয়েছে।

তবে এখন পর্যন্ত হাসপাতালে কোনো রোগীর ডেঙ্গু শনাক্ত হয়নি। তবে আমাদের প্রস্তুতি রয়েছে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট